বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ সুমন গ্রেপ্তার ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে

নিষেধাজ্ঞা ও ফিক্সিং ইস্যুতে যা বললেন বিজয়

নিউজটি শেয়ার করুন:

সেই আলোচনার মাঝেই এবার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার গুঞ্জন উঠেছে। সবমিলিয়ে এবারের বিপিএলের অন্যতম সর্বোচ্চ এই রান সংগ্রাহকের জন্য সময়টা কিছুটা কোণঠাসাই বটে। ফিক্সিং ও নিষেধাজ্ঞার ইস্যুতে বিজয়ের মন্তব্য জানতে যোগাযোগ করা হয়েছিল তার সঙ্গে। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে বেশ হতাশাই ঝরল এনামুল বিজয়ের কণ্ঠে।

ঢাকা পোস্টকে বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার বলেন, ‘আসলে কি বলবো, আমি এটা (দেশত্যাগে নিষেধাজ্ঞা) জানি না পুরোপুরি। নিউজটা দেখছি শুধু আর কি।’এরপর জানতে চাওয়া হয় একটি গণমাধ্যমে ফিক্সিং ইস্যুতেও এসেছে আপনার নাম এ নিয়ে বিজয় বলেন, ‘বিসিবি তো এগুলো দেখছে, তারাই আমাদের (ক্রিকেটের) অভিভাবক। এখন কেউ না জেনে না শুনে হুট করে একটা কথা বলে ফেলছে, খুবই কষ্টদায়ক আসলে। হ্যাঁ , বিসিবিকে জানিয়েছি আর বিসিবি আসলে কোনদিন কাউকে জানায়নি। উনারা কোথা থেকে নিউজগুলো পেয়েছে, বিসিবিও অবাক হয়েছে আসলে।’এদিকে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে  বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফিক্সিং ইস্যুতে বলেছেন, ‘তদন্ত এখনও চলমান থাকায় আমাদের কিছু প্রটোকল মেনে চলতে হয়। সে কারণে আমি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারব না। পুরো তালিকা এবং যেসব ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে সেসব আমাদের নজরে আছে এবং সেসব নিয়ে তদন্ত হচ্ছে।’

কঠিন শাস্তির হুমকি দিয়ে তিনি আরও বলেন, ‘যদি তদন্তে কোনো কিছু (প্রমাণ) বেরিয়ে আসে, এরপর যে কঠিন শাস্তি দেওয়া হবে সবাই জানেন। আমি যদি সেরকম কিছু পাই, তাদের জীবন কঠিন করে তুলব, আমি কারও অপরাধের ছাড় দেবো না। সিদ্ধান্ত একটাই আসবে এবং সেটি সবার জন্যই প্রযোজ্য হবে। সেটি হবে দৃষ্টান্তমূলক।’

এসএইচ/জেএ 

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
১১ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩
সূর্যোদয়ভোর ৫:৫৯
যোহরদুপুর ১১:৪৩
আছরবিকাল ৩:০০
মাগরিবসন্ধ্যা ৫:২৭
এশা রাত ৬:৪৩
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD