রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন  ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন 

নিউজটি শেয়ার করুন:

 

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন।

 

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনির হোসেন মিয়ার সভাপতিত্বে সহ-সভাপতি মোঃ এ এইচ আশুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও মোস্তাক আহমেদ সুমন প্রমুখ।

 

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, দপ্তর ও প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রণজিৎ মোদক, মেহেদী হাসান জুয়েল,ফাহমিদা এমি, আমির হোসেন মোল্লা, সেলিম হোসেন,আবু নাসের সৈকত, শাহিন আলম, মিতু।

 

এ সময় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে দুইজন সাংবাদিককে আর্থিক সম্মানি প্রদান করা হয়।

 

প্রসঙ্গ, ২০০৩ সালের ৩১ অক্টোবর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে ফতুল্লা থানাধীন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
২৩ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৬
সূর্যোদয়ভোর ৫:৫১
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:১০
মাগরিবসন্ধ্যা ৫:৪৩
এশা রাত ৬:৫৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD