রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ

নিউজটি শেয়ার করুন:

 

নিজস্ব প্রতিবেদক

ক্রীড়া উপমন্ত্রী আমিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

আলোচনাকালে ক্রীড়া উপমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, খেলাধুলার ক্ষেত্রে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সকল বিষয়ে সহোযোগিতা করার আশ্বাস প্রদান সহ পাশাপাশি থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। একই সাথে তিনি তাদেরকে বলেন,তৃনমুল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার জন্য বেশী বেশী টূর্নামেন্ট খেলার আয়োজন করার কথা বলেন। অর্থের অভাবে অনেক প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে যাচ্ছে। তাদের কে খুঁজে বের করে যথার্থ সহোযোগিতা করে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। আর এ বিষয়ে সদর উপজেলা ক্রীড়া সংস্থা ভুমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

এ সময় নারায়ণগঞ্জের ক্রীড়া উন্নয়নে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে অভিজ্ঞ ও জাতীয় পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্বদের পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
৩০ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯
সূর্যোদয়ভোর ৫:৫৪
যোহরদুপুর ১১:৪৫
আছরবিকাল ৩:০৬
মাগরিবসন্ধ্যা ৫:৩৬
এশা রাত ৬:৫১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD