রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ

নিউজটি শেয়ার করুন:

ময়মনসিংহের নেত্রকোনায় সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরের হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।

 

ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম।

 

এ সময় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজ জাহিদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম, দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহম্মেদ বাধন,রফিকুল্লাহ রিপন,মঞ্জুর রহমান বকুল,মামুনুর রশীদ মুন্না।

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন,সেলিম মুন্সি,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ,ফরিদ আহমেদ বাঁধন,ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, প্রচার সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক সুমন, মো. সোহেল রানা,প ম আজিজ।

 

এ সময় বক্তারা বলেন,একজন সাংবাদিককে হত্যার ঘটনা শুধু একটি ব্যক্তির ওপর হামলা নয়,এটি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারের ওপর আঘাত।

সত্য তুলে ধরা এবং অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কোনো সাংবাদিককে জীবন দিতে হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক সমাজের জন্য ভয়াবহ হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

তারা অবিলম্বে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেফতার এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৭ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৭
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০২
মাগরিবসন্ধ্যা ৫:৩০
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD