বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ও পলিথিনের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক সোয়া ১০ টায় ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় মার্কাস মসজিদসংলগ্ন মো. ইব্রাহিমের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায় , গোডাউনের পাশেই আব্দুস সাত্তার নামে এক ব্যাক্তির একটি নতুন গোডাউনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় সৃষ্ট আগুনের ফুলকি ছিটকে ইব্রাহিমের ঝুট ও পলিথিনের গোডাউনে পড়ে আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় গোডাউনটিতে থাকা প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন ।
এদিকে গোডাউনের মালিক ইব্রাহিম জানান, আগামীকাল তাঁর গোডাউনের মালামাল ডেলিভারি দেওয়ার কথা ছিল।
আপনার মতামত কমেন্টস করুন