শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

অর্থ আর খ্যাতির মধুর দোটানায় ভিনিসিয়ুস

নিউজটি শেয়ার করুন:

টাকা নয়, গৌরবকেই বেছে নেবেন ভিনিসিয়ুস জুনিয়র এমনটাই বিশ্বাস রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির। কারণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনতে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব।

স্প্যানিশ একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায় মৌসুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে ৫ বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। শুধু তাই নয় দলবদলের ফি হিসেবে আরও ৩০ কোটি ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে ক্লাবটি। সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব উঁকি দিচ্ছে ভিনিকে।

সৌদি আরবের কোন ক্লাব ভিনিকে কিনতে আগ্রহী সেটি অবশ্য জানা যায়নি এখনও। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো। তবে ভিনি রিয়ালে থাকবেন বলেই আশাবাদী কার্লো আনচেলত্তি।

রিয়াল কোচ বলেন, ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা অবশ্যই আছে। আমার মনে হয়, ভিনি এখানে থাকবে এবং এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জিততেই সে উৎসাহী। সে গৌরবের পেছনে ছুটতে চায় বলে আমি মনে করি।

২০২৩ সালের জুন মাসে সৌদি আরব থেকে বেশ লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন জার্মানির সাবেক ফুটবলার টনি ক্রুস। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি। এই ঘটনার স্মৃতিচারণ এনে কার্লো আনচেলত্তি বলেছেন, আমি ফুটবলে সবকিছু বুঝি। টনি ক্রুসের অবসর নেওয়াটা বুঝেছি। সবাই তা বোঝেনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম।

উল্লেখ্য, চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নিজের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চান না রিয়ালের ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। লস ব্লাঙ্কোসদের সঙ্গে ভিনির চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
২৪ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০৯
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৮
এশা রাত ৭:৫৯
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD