মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে ‘টিপু-খোরশেদ-রিয়াদ-মেহেদী’ বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ সুমন গ্রেপ্তার ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি

হ্যাটট্রিকে ১৫২ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় পেসার

নিউজটি শেয়ার করুন:

মুম্বাইয়ের জার্সি গায়ে আগের ম্যাচে আট নম্বরে নেমে সেঞ্চুরি করেছিলেন শার্দুল। এবার মেঘালয়ের বিপক্ষে বল হাতে করেছেন হ্যাটট্রিক। এদিন তার পেসে পুড়ে ২ রান তুলতেই সাজঘরে ফিরেছে প্রতিপক্ষের ৬ ব্যাটার। যা প্রথম শ্রেণির ১৫২ বছরের ইতিহাসে প্রথমবার হয়েছে।

ইনিংসের প্রথম ওভারেই মেঘালয়ের ব্যাটার নিশান্তা চক্রবর্তীকে সাজঘরে ফেরান শার্দুল। এরপর তৃতীয় ওভারে এসে তুলে নেন হ্যাটট্রিক। তৃতীয় ওভারের শেষ তিন বলে সাজঘরে ফেরান বালচান্দার অনিরুধ, সুমিত কুমার ও জাসকিরাত সিংকে। এই চার ব্যাটারের সবাই ডাক খেয়েছেন।

চলমান রঞ্জিতে মুম্বাইয়ের হয়ে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিকের এই কীর্তি গড়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সেও ১৫২ বছরের মধ্যে সবচেয়ে কম রানে প্রথম ৬ উইকেট হারিয়েছে মেঘালয়।

এর আগে ১৮৭২ সালে লর্ডসে ০ রানে ৬ ব্যাটার সাজঘরে ফিরেছিল। যা এখন পর্যন্ত সবচেয়ে কম রানে ৬ উইকেট হারানোর রেকর্ড। তারও আগে ৩ রানে ৬ উইকেট পড়তে দেখা গিয়েছিল ১৮৬৭ সালে। আর ভারতের মাটিতে ৪ রানে ৬ উইকেট হারিয়েছিল ১৩৪৮ ও ১৯৬৩ সালে।

এইচজেএস

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৫
সূর্যোদয়ভোর ৬:০১
যোহরদুপুর ১১:৪২
আছরবিকাল ২:৫৮
মাগরিবসন্ধ্যা ৫:২৩
এশা রাত ৬:৩৯
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD