শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে-মো. ফজলে রাব্বী মিয়া

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, শিশুদের প্রতি জাতির জনকের যে অবদান তা আমরা আজও ছাপিয়ে যেতে পারিনি। বঙ্গবন্ধু বলতেন, শিশু বাঁচলে জাতি বাঁচবে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের দেশের শত্রুদের চিহ্নিত করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

শিশুদের উন্নয়নে বর্তমান সরকারের নানা অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, শিশু পাচারের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে এসেছে, প্রাথমিক স্কুলে বাচ্চাদের ঝরে পড়ার হার ৫ শতাংশে নেমে এসেছে। শিশুদের যত্নে যেন ঘাটতি না হয় সে লক্ষ্যে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস থেকে আট মাস করার পরিকল্পনা সরকারের রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের আইপিডি সম্মেলন কক্ষে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস ও চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘বর্তমান শিশু অধিকার পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার।

তিনি আরও বলেন, একজন মা যেন গর্ভবতী হওয়ার দিন থেকেই সকল বাধা অতিক্রম করতে পারেন বর্তমান প্রধানমন্ত্রী সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এ দৃঢ় পরিকল্পনা বাস্তবায়নে ও শিশু অ্যাডভোকেসির জন্য তৃণমূল থেকে সাংসদ পর্যন্ত সকলকে একযোগে কাজ করতে হবে।

শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি মো. শামসুল হক টুকু এমপির সভাপতিত্বে মতবিনিময় সভায় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর, আরমা দত্ত, উম্মে ফাতেমা নাজমা বেগম, আদিবা আনজুম মিতাসহ সেভ দ্য চিলড্রেন, আইন ও সালিশ কেন্দ্র, অ্যাকশন এইড ও প্ল্যান-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD