শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

কবর থেকে তোলা হলো ছাত্র আন্দোলনে নিহত ৩ মরদেহ

নিউজটি শেয়ার করুন:

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৩ জনের পরিচয় সনাক্তে ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে আশুলিয়ার পৃথক স্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে পুলিশ ও স্বজনদের উপস্থিতে মরদেহগুলো উত্তোলন করা হয়।এগুলোর মধ্যে রয়েছে আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় গুলিতে নিহত জাহিদুল ইসলাম সাগর, আস সাবুর ও আবুল হোসেনের মরদেহ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় গুলিতে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সুরতহালসহ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে বেশ কয়েকজনের। এদের মধ্যে অনেকের স্বজন থানায় ও আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। ফলে ওইসব মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও নিহতের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা হচ্ছে।মরদেহগুলো উত্তোলন শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৫ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD