সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

নিউজটি শেয়ার করুন:

আজ শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম দিন। টঙ্গীর তুরাগপাড়ে চলছে ঈমান-আকিদার বয়ান। ফজরের নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। একই সঙ্গে আজ অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের নামাজের পর থেকেই শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারের আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে এবারের আয়োজন।

সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। এরপর অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা জুবায়ের।

এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। প্রথম ধাপের ইজতেমায়, গতকাল থেকে শুরু হওয়া আনুষ্ঠানিকতা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা।

ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে। এ ছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

এ ছাড়া ইজতেমার নিরাপত্তায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পুরো ময়দান ৫টি সেক্টরে ভাগ করে কাজ শুরু করেছে প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ও ৫ ফেব্রুয়ারি।

/এমএইচআর

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
১৮ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২২
সূর্যোদয়ভোর ৫:৪০
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:১৮
এশা রাত ৭:৩৫
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD