শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

রূপগঞ্জের ভুলতার ‘কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতা’ মোশাররফ গ্রেফতার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতাসহ আশপাশের এলাকায় মাদক কারবারিতে জড়িত ভূমিদস্যু মোশাররফকে গ্রেফতার করেছে র‌্যাব। স্থানীয় কয়েকটি কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতা হিসেবে পরিচিত তিনি। মোশাররফ গত বছর র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার এক সন্ত্রাসীকে ছিনিয়ে নেওয়ার মামলারও অন্যতম আসামী।

গতকাল শুক্রবার ভুলতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দুটি মোবাইলফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ জেলার ভুলতা ইউনিয়নের অন্তর্গত টেলাপাড়া এলাকায় গত ১৪ সেপ্টেম্বর অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে র‌্যাব। অভিযানের খবর পেয়ে শীর্ষ সন্ত্রাসী মোশাররফের নেতৃত্বে ২০০ থেকে ২৫০ ব্যক্তি দলবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এতে র‌্যাবের কয়েকজন সদস্য আহত হন। এই ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হয়।’

র‌্যাব-৩ এর অধিনায়ক বলেন, ‘মোশাররফের বিরুদ্ধে ভুলতা এলাকায় ভূমি দখল, ফুটপাতে চাঁদাবাজি, বালু উত্তোলন নিয়ে প্রভাব বিস্তার ও দখলদারত্ব, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পেশীশক্তি জানান দেওয়ার জন্য অস্ত্র সরবরাহ করার একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়াও মোশাররফ স্থানীয় কয়েকটি কিশোর গ্যাং দলের নেতৃত্ব দেন বলে তথ্য মিলেছে।’

লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আরও বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরে র‌্যাবের কাছ থেকে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন মোশাররফ। এছাড়াও তিনি ভুলতা এলাকায় বালু উত্তোলন এবং ভূমি দখল, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার করেন। তার আধিপত্য বিস্তারে অস্ত্রের ঝনঝনানিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। অস্ত্রের মুখে এসব সন্ত্রাসী গ্রুপের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। কেউ প্রতিবাদ করলে তাকে নির্যাতনসহ প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।’

গ্রেফতার মোশাররফের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি অপহরণ, একটি সরকারি কাজে বাধা দেওয়া এবং আসামী ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও জানান তিনি।

র‌্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, ‘মোশাররফ নারায়ণগঞ্জের উত্তর ভুলতা এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। ছোটবেলা থেকেই বেপরোয়া জীবনযাপন করতেন। দশম শ্রেণিতে পড়া অবস্থায় স্থানীয় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর একসময় গরুর খামার গড়ে তোলেন। ওই গরুর খামারের আড়ালে ফেনসিডিলের কারবার করতেন। তার নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ভুলতা এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। এসব কাজের মাধ্যমে ধীরে ধীরে তিনি এলাকার সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠেন।’

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৬ জুন, ২০২৬
২১ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD