শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে চলার কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে-পররাষ্ট্রমন্ত্রী

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে চলার কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে এশিয়া মহাদেশে ৪৫ দেশের মধ্যে বাংলাদেশ ৮.৩ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।’

সোমবার জাতীয় জাদুঘরে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, ‘ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর পথ ধরে শেখ হাসিনা বহু মাতব্বরকে অগ্রাহ্য করে এগিয়ে চলছেন। যখন বিশ্বব্যাংক পদ্মা সেতুর জন্য টাকা দিতে অস্বীকার করে তখন দেশের টাকায় নির্মাণ কাজ এগিয়ে চলছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর দেখানো পথেই শেখ হাসিনা আগামী ৫ বছরে অতি দারিদ্র্য ৫ শতাংশে আনবেন বলে আশা করা হচ্ছে।’

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের সবচেয়ে বড় কূটনীতিক। তিনি বিশ্বকে বলেছেন, সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়। এর ফলেই স্বাধীনতার পর পরই বিশ্বের অধিকাংশ রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। জাতিসংঘ বাংলাদেশকে সদস্য পদ দিয়েছিল।’

তিনি বলেন, ‘যদি বঙ্গবন্ধুকে হত্যা করা না হতো তাহলে ২০ বছর আগে দেশ সোনার বাংলায় পরণিত হতো।’

শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিজের কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার সৌভাগ্য যে আমি বঙ্গবন্ধু ও তারই কন্যা শেখ হাসিনা- এ দুই সরকারের সঙ্গেই কাজ করতে পেরেছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ, বাংলাদেশ আ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন প্রমুখ।(সূত্র: জাগো নিউজ)

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD