শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি এটা পাগলেও বিশ্বাস করবে না : তথ্যমন্ত্রী

নিউজটি শেয়ার করুন:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতি ধারণা সূচকে পাকিস্তানের চেয়েও বাংলাদেশের খারাপ অবস্থান কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে নিজ সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সম্প্রতি বার্লিনভিত্তিক বেসরকারি সংস্থা টিআই পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২০’ প্রকাশিত বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘অন্য এনজিওর মতো টিআই-ও তাদের পরিচালনার জন্য যারা অর্থ জোগান দেয়, তাদের স্বার্থ দেখে। আর তাদের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের চেয়ে বাংলাদেশে দুর্নীতি বেশি, এটা পাগলেও বিশ্বাস করবে না। মন্ত্রী বলেন, ‘প্রতিবেদনটি আমি দেখেছি, সেখানে বলা হয়েছে, বাংলাদেশ আগের স্থানেই আছে কিন্তু অন্যদের স্কোর ভালো হওয়ায় দুই ধাপ নিচে নেমেছে। তবে বাংলাদেশের অবস্থান আসলে নিচে নেমেছে, নাকি তাদের পদ্ধতিগত ত্রুটির কারণে এটি হয়েছে, সেটিও একটি বিষয়। কারণ, তাদের নানা পদ্ধতিগত ত্রুটির কথা আমাদের জানা। ড. হাছান বলেন, ‘টিআই একটি এনজিও। এর প্রতিবেদন আমাদের দেশে যেভাবে প্রচার হয়, পাশের দেশেও তা এত গুরুত্ব দিয়ে ছাপা হয় না। অন্যান্য এনজিও যেভাবে চলে, তারাও সেভাবে দাতা প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে চলে এবং ফান্ডদাতাদের স্বার্থ সংরক্ষণ করতে হয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD