শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীতে ২৮১০ ঘরবাড়ি বিধ্বস্ত, ২ লাখ গাছপালা তছনছ

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় জেলা পটুয়াখালী। এতে বিধ্বস্ত হয়েছে ২ হাজার ৮১০টি ঘরবাড়ি। সেই সঙ্গে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরায় হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

পাশাপাশি দুমকি উপজেলায় দুজন আহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) ভোররাতে আঘাত হানার পর শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে এসব ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মতিউল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ২ হাজার ৮১০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৪১০ ঘরবাড়ি। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৩৯৮ ঘরবাড়ি। পাশাপাশি মির্জাগঞ্জের উত্তর রামপুরায় হামেদ ফকির নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। কলাপাড়া পূর্ব ধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টারে রিজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। সেই সঙ্গে দুমকি উপজেলায় দুজন আহত হয়েছেন।

 

ডিসি মতিউল ইসলাম চৌধুরী আরও বলেন, বুলবুলের তাণ্ডবে ২৮ হাজার ৫০৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গবাদিপশু নিখোঁজ হয়েছে ২০টি, ১ হাজার ৪২৮টি হাস-মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ লাখ ১ হাজার ৩০০টি গাছপালার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গলাচিপা উপজেলায় ১২ জন জেলেসহ ট্রলার নিখোঁজ রয়েছে।

এর আগে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল শনিবার রাত ২টার দিকে পটুয়াখালীতে আঘাত হানে। এর প্রভাব এখনো রয়ে গেছে। জেলাজুড়ে এখনো বৃষ্টি অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD