বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে শ্রমিকদের নামে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ

নিউজটি শেয়ার করুন:

ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা জানান, কিছুদিন আগে করা আন্দোলনের কারণে শ্রমিকদের নামে মামলা করেছে কর্তৃপক্ষ। এছাড়া শ্রমিকদের বাড়িতে গিয়েও পুলিশ দিয়ে নানাভাবে হয়রানি করেছে। শ্রমিকদের দাবি তাদের নামে করা মামলা প্রত্যাহার এবং পুলিশ দ্বারা হয়রানি বন্ধ করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন না। কথা বলতে গেলেই চাকরিচ্যুত করা হয়। প্রায় দুই শতাধিক শ্রমিকের গত মাসের বেতন এখনও দেয়নি।

তিনি আরও বলেন, ২৭ জন শ্রমিকের নামে মামলা করে পুলিশ দিয়ে হয়রানি করছে। এ ছাড়া আজ হঠাৎ গার্মেন্টস বন্ধ করে দিয়েছে। যার কারণে শ্রমিকরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। শ্রমিকদের দাবি, কারখানা খুলে দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করে পুলিশ হয়রানি বন্ধ করতে হবে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ইউরোটেক্স গার্মেন্টস ভাঙচুরের ঘটনায় গার্মেন্টসের মালিক ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা আজ সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এর ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
৯ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD