বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ সুমন গ্রেপ্তার ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে

নারায়ণগঞ্জে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জে শেষ দিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৫ জন প্রার্থী। এর ফলে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৩৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩ স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক, আরেক সদস্য এরফান হোসেন দীপ, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কায়সার হাসনাতের স্ত্রী রুবিয়া সুলতানা।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির প্রার্থী ছালাউদ্দিন খোকা মোল্লা।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাকের পার্টির প্রার্থী মোর্শেদ হাসান প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

এর আগে গত ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার ৫টি সংসদীয় আসনের মনোননয়নপত্র যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত সব প্রার্থীসহ ৩৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আর বাতিল করা হয়েছিল ৭ জনের মনোনয়নপত্র। পরে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ শরীফুল ইসলাম ক্রেডিট কার্ডে ঋণখেলাপি হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল করা হলে তিনি আপীল করেন নির্বাচন কমিশনে। পরে প্রার্থিতা ফেরত পান তিনি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
১১ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩
সূর্যোদয়ভোর ৫:৫৯
যোহরদুপুর ১১:৪৩
আছরবিকাল ৩:০০
মাগরিবসন্ধ্যা ৫:২৭
এশা রাত ৬:৪৩
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD