শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আত্মহত্যা প্রতিরোধ পরিবার থেকেই শুরু হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, আত্মহত্যা প্রতিরোধের বিষয়টি পরিবার থেকেই শুরু হতে হবে। আত্মহত্যা প্রতিরোধে হেল্পলাইন প্রতিষ্ঠা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করে মুরাদ হাসান বলেন, আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ে শিগগির স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিত্তিতে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসিক স্বাস্থ্য বিষয়ে কতটুকু আন্তরিক তা বিভিন্ন দিবসে তার পাঠানো শুভেচ্ছা কার্ডে অটিস্টিক শিশুদের আঁকা ছবির ব্যবহার থেকেই প্রতীয়মান হয়।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল (শনিবার) আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ‘ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ)’ ও রোটারি ক্লাবের আয়োজনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল পৃথিবীর একশ জন উদ্ভাবনী নারীর একজন। তিনি কেবল অটিস্টিক শিশুদের নিয়েই নয়, বরং সকল অসংক্রামক রোগাক্রান্তদের কল্যাণে কাজ করছেন, যা অত্যন্ত আশার কথা।

‘ব্রাইটার টুমরো ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামানের সভাপতিত্বে সেমিনারে সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, সংগঠনের উপদেষ্টা ডা. হেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ডা. ফারশীদ ভূইয়া, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের সভাপতি নাহার ফেরদৌসি বেগম, রোটারি ইন্টারন্যাশনালের প্রাক্তন জেলা গভর্নর সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য নাহিদ ইজাহার খান বলেন, যেহেতু শিশু কিশোররা আত্মহত্যার জন্য বেশি ঝুঁকিপ্রবণ তাই তাদের ওপর অতিরিক্ত চাপ এবং তাদের অস্বাভাবিক প্রতিযোগিতা থেকে দূরে রাখতে হবে। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক সচেতনতা র‌্যালি বের করা হয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD