শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রোহিঙ্গা নিয়ে আমাদের বিরাট সমস্যা হবে,যেমন করেই হোক তাদের ফেরত পাঠাতে হবে-রওশন এরশাদ

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, রোহিঙ্গা নিয়ে আমাদের বিরাট সমস্যা হবে। প্রায় ১২-১৪ লাখ রোহিঙ্গার দেখাশুনা আমরা করবো কীভাবে? তারা মাদক বিক্রি করছে, ইয়াবা বিক্রি করছে। পাসপোর্ট করে বিদেশ যাচ্ছে। রোহিঙ্গাদের বাংলাদেশে রাখা যাবে না। তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। যদিও মানবিক কারণে তাদের আশ্রয় দেয়া হয়েছে; এখন সময় হয়েছে তাদের চলে যাওয়ার। রোহিঙ্গাদের মিয়ানমার ফিরে যেতে হবে। যেমন করেই হোক তাদের ফেরত পাঠাতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি। এসময় রওশন জাতির পিতা বঙ্গবন্ধুর ভূয়সী প্রশংসা করে বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হয়।

আমরা বিরোধীদলীয় নেতার ভূমিকা পালন করতে পারছি জানিয়ে রওশন এরশাদ বলেন, ডেঙ্গুর প্রভাবে বাংলাদেশের মানুষ বিপর্যন্ত। এমনভাবে বেড়ে গিয়েছিল তা বলার বাইরে। যদি আমরা নিজেরা সচেতন হতাম তাহলে মানুষদের বাঁচাতে পারতাম। প্রতিদিন হাজার হাজার লোক হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মারা যাচ্ছে। আমাদের দেশটাকে পরিষ্কার রাখতে হবে। ময়লা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ম্যালেরিয়া ও যক্ষ্মা আবার ফিরে আসবে বলে বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে। পাহাড়ি এলাকায় ম্যালেরিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে এখন থেকেই যদি সচেতন না হই তাহলে ম্যালেরিয়া ভীষণ আকার ধারণ করবে। এটা বিশ্বস্বাস্থ্য সংস্থা থেকে বলা হচ্ছে। যক্ষ্মা থেকে বাঁচার জন্য আগে থেকেই প্রতিরোধী ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্যমন্ত্রী সচেতন হলে এসব রোগ থেকে জনগণক বাঁচাতে সক্ষম হবো।

কিশোর গ্যাং সম্পর্কে তিনি বলেন, এরা সন্ত্রাসী হচ্ছে। গুন্ডামি করছে। মাদক নিচ্ছে। মাদক এখানে সেখানে পৌঁছে দিচ্ছে। ওরা যদি গ্যাংয়ে রূপান্তরিত হয় তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। যারা শিক্ষা থেকে ঝরে পড়ছে তাদের আবার স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আরেকটি কাজ করতে হবে সেটা হলো শিশুশ্রম দূর করতে হবে। পরিবার ছাড়া এই গ্যাং কালচার দূর হবে না। এ ব্যাপারে প্রথমেই পিতা-মাতাকে সচেতন হতে হবে। ঝরে পড়া সন্তানদের দিকে নজর রাখলে তারা জঙ্গি হতে পারবে না। খেলাধুলার প্রতি যদি তাদের আনতে পারা যায় তাহলে তাদের এসব বন্ধ হবে।

গুজব সম্পর্কে তিনি বলেন, আসল কথা না জেনেই মানুষ পিটিয়ে হত্যা করছে। কিন্তু আইন হাতে তুল নেওয়া যাবে না। সবাইকে এ ব্যাপারে সচেতন করতে হবে।

কূটনীতিকদের অর্থনৈতিক কাজে আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা এর মাধ্যমে আরো অনেক জিনিস রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জ করতে পারি। এছাড়া পোশাক খাত আরো জোরদার করার পাশাপাশি বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর কথা বলেন তিনি।

গ্যাসের মূল্য বাড়ানোয় জনগণের অনেক সমস্যা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কারণ মানুষ নিজ দেশের জিনিসের বেশি দাম দিতে চায় না।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD