বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শীতের তীব্রতায় গরীবের নিউ মার্কেটে উপচে পড়া ভীড়!

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :

শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে গরম কাপড় কেনার হিড়িক পড়েছে মার্কেট সহ ফুটপাত গুলোতে।

কয়েকদিনের তীব্র শীতে শিশু,কিশোর, যুবক সহ সকল বয়সের নারী পুরুষ কাবু হয়ে পড়ে।প্রয়োজন হয়ে পড়ে গরম কাপড়ের।

উচ্চ বিত্তরা মার্কেট গুলোতে ভীড় জমালেও মধ্য ও নিন্মবিত্তের মানুষ ফুটপাতে নির্ভরশীল হয়ে পড়ে। সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছে পরিবারের সদস্যদের জন্য।

সরেজমিনে ফুটপাত ও মার্কেট গুলো ঘুরে দেখা যায়,১শ টাকা হতে শুরু করে ১২শ টাকা দামের বিভিন্ন প্রকার গরম কাপড় পাওয়া যাচ্ছে। মাসদাইর থেকে এসেছেন আরাফাত। ৮শ টাকা দিয়ে জ্যাকেট কিনেছেন। মার্কেটে এটার দাম ১২০০ হতে ১৫০০ টাকা।এই দামে কিনতে পেরে খুশি। বন্দরের সাবদী হতে এসেছেন রহিমা বেগম। পরিবারের ৫ সদস্যের জন্য ফুটপাত হতে গরম কাপড় কিনেছেন সাধ্যের মধ্যে।

মার্কেট গুলোতে ফুটপাতের তুলনায় দাম বেশী।অনেকে মার্কেট গুলো ঘুরে ফুটপাত হতে কিনে নিচ্ছেন একটু দাম কম হওয়ায়।তারপর ও নামীদামী মার্কেট গুলোতেও বিক্রি ভাল হওয়ায় ব্যবসায়ীরা খুশি।

ফুটপাতে পুলিশের আতংকে থাকতে হচ্ছে হকারদের। পুলিশ আসার সংবাদে সবগুটিয়ে পালিয়ে যেতে হয়। ক্রেতারা দাঁড়িয়ে দৃশ্য অবলোকন করেন।এ সময় বিক্রি বন্ধ রাখায় ক্রেতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

এবারের শীতে ব্যপক বিক্রিতে খুশি হকাররা। তবে পুলিশের দৌড়ানি না হলে বিক্রি আরো বেশী হতো বলে জানান হকাররা।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
৯ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD