সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ফতুল্লায় সাংবাদিকদের পিঠা উৎসব অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন:

 ফতুল্লায় সাংবাদিকদের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ফতুল্লার বন্ধু মহল ক্লাবে এ উৎসব অনুষ্ঠিত হয়। ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়েদউল্লাহর সঞ্চালনায় এবং ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে এবং ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপিত কাজী আনিছুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আঃ রহিম বলেন, আমরা ঐক্যবদ্ধ অবস্থায় রয়েছি ফতুল্লার সকল সাংবাদিক বৃন্দ। সাংবাদিকরা যে ক্লাবেরই সদস্য হউক না কেন এটা মেটার নয়। মূলত আমাদের পরিচয় আমরা পেশাদার সাংবাদিক। সাংবাদিকদের যে কোন সমস্যায় প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দ ঐবক্যবদ্ধভাবে মোকাবিলা করার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না। সমাজের বিভিন্ন দিক তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সামাজিক উন্নয়নে এবং সমাজের খারাপ দিকগুলি তুলে ধরার মাধ্যমে অনেক সময় সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখিন হয়ে থাকেন। সাংবাদিকদের যে কোন বিপদে সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার জন্য সকলকে ঐলক্যবদ্ধ ভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিছুর রহমান বলেন, সময় পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরীসিম। সাংবাদিকরা আজকে সমাজের বিভিন্ন চিত্র তাদের লেখনির মাধ্যমে তুলে ধরেন বলেই আজকে সমাজের এতটা উন্নয়ন সাধিত হচ্ছে। তবে, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে ফতুল্লার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছে এতটা সাংবাদিকদের জন্য ভাল দিক। ফতুল্লার সাংবাদিকরা সর্বদাই ঐক্যবদ্ধ থাকবেন এমনটাই প্রত্যাশা করেন তিনি।
এ সময় পিঠা উৎসবে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিৎ মোদক, ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি পিয়রি চাঁন,  সাবেক সহ-সভাপতি  মোঃ সেলিম মুন্সি, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, যুগ্ম সম্পাদক আলআমিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন,  সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সদস্য সচিব মনির হোসেন, উজ্জীবিত বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম কবির, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আশরাফুল হক আশু, ফতুল্লা ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মিল্টন চেীধুরী, সাধারন সম্পাদক মোঃ সোহেল আহাম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক রনি কুমার দাস,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজীব, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন শুভ, ফতুল্লা ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সহ-সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহাম্মেদ, ফতুল্লা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শাকিল আহম্মেদ ডিয়েল, সদস্য সেলিম মাতবর,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক লীজা আক্তার, কোষাধ্যক্ষ মোঃ আল-আমিন, সদস্য খোকন প্রধান, সেলিম আহাম্মেদ, এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি ফিরুজ আহম্মেদ, সাংবাদিক মেহেদী মঞ্জুর বকুল, রফিকউল্লাহ রিপন, দুলাল আহাম্মেদ, এম. এ. সুমন, আরিফ হোসেন, শিশির, সাব্বির আহম্মেদ প্রমুখ ।

উৎসবে ঐতিহ্যবাহী চিতই, পাটিসাপটা পিঠাসহ বাহারি রকমের ভর্তা,গরুর মাংস আয়োজনের পাশাপাশি ছিল ভিন্ন ভিন্ন স্বাদের চায়ের আয়োজন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
১৮ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২২
সূর্যোদয়ভোর ৫:৪০
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:১৮
এশা রাত ৭:৩৫
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD