মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে একজন সক্রিয় জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। তার নাম মো. শাহাব উদ্দিন। তিনি সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব -১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশে’র (জেএমবি) সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।
আপনার মতামত কমেন্টস করুন