শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

বিজয় দিবসে সবুজ-সুমনের কণ্ঠে দেশের গান

নিউজটি শেয়ার করুন:

মহান বিজয় দিবস উপলক্ষে ‘এ দেশ আমার মা’ শিরোনামের নতুন একটি দেশাত্মবোধক গান নিয়ে হাজির হলেন তরুণ কণ্ঠশিল্পী সবুজ হাওলাদার ও মোঃ সুমন। সবুজ হাওলাদারের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন তিনি নিজেই।

গানটি নিয়ে সবুজ হাওলাদার বলেন, ‘ভালোবাসা থেকেই দেশের গান লিখি। আমার বিশ্বাস, শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।’ ‘দেশের গানের জন্য এখন আর কেউ অর্থ লগ্নি করতে চান না। তাই আগের মতো এখন আর এতো দেশাত্মাবোধক গান প্রকাশ হয় না। তবে এখন যারা দেশের গান নিয়ে কাজ করে, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ দিতেই হয়। গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। ’

গানটির তরুণ আরেক কণ্ঠশিল্পী মোঃ সুমন বলেন, ‘তরুণদের কণ্ঠশিল্পীদের মধ্যে সবুজ ভাই একজন গুণীমানুষ। নানান গুণের অধিকারী এই মানুষটির সাথে কাজ করতে পেরে সত্যিই আমি গর্বিত। আমার বিশ্বাস, শ্রোতাদেরও গানটি ভালো লাগবে। ’

গানটির গল্পনির্ভর নান্দনিক ভিডিও নির্মাণ করেছেন সবুজ হাওলাদার। ক্যামেরায় ছিলেন আফরিন রূপা ও মোঃ শান্ত। গানটির উপর নির্মিত মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সবুজ হাওলাদার ও মোঃ সুমন।

শনিবার (১৬ ডিসেম্বর) সবুজ হাওলাদার ও সুমন’র কণ্ঠে ‘এ দেশ আমার মা’ শিরোনামের গান-ভিডিওটি প্রকাশ পাবে এসআর সং হাউজ’র ইউটিউব চ্যানেলে। ‘এ দেশ আমার মা’ গানটির মিডিয়া পার্টনার হিসেবে আছেন ‘নারায়ণগঞ্জের কাগজ’।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৫ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD