শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

দেশে ষড়যন্ত্রের শিকার হলেও বিশ্বের ৭ দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘সাপলুডু’

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : বহু আলোচনা ও প্রত্যাশার জন্ম দিয়ে দেশের ৪২টি সিনেমা হলে ২৭ সেপ্টেম্বর মুক্তি পায় আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘সাপলুডু’। মুক্তির পর থেকে সিনেমাটি বেশ প্রশংসা কুড়িয়েছে।

তবে অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় সপ্তাহে (৪ অক্টোবর) এসে সিনেমাটি চলছে দেশের মাত্র ২১টি সিনেমা হলে। হল মালিকরা দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি চালানোর আগ্রহ দেখালেও শেষ মুহূর্তে অদৃশ্য কারণে সিনেমাটি তারা চালাতে পারবেন না বলে জানিয়েছেন। এ বিষয়টাকে ষড়যন্ত্র বলে মনে করছেন সিনেমাটির পরিচালক গোলাম সোহরাব দোদুল।

দেশে ষড়যন্ত্রের শিকার হলেও সিনেমাটি বিশ্বের ৭ দেশে মুক্তি পেতে যাচ্ছে। যা দেশীয় সিনেমার জন্য দারুণ সুখবর।

গোলাম সোহরাব দোদুল বলেন, ‘আগামী ১২ অক্টোবর অস্ট্রেলিয়াতে মুক্তি পেতে যাচ্ছে ‘সাপলুডু’। সেখানকার ৫ শহরে সিনেমাটি প্রদর্শিত করার পরিকল্পনা আছে আমাদের। এরপর ১৮ অক্টোবর ইতালি, ২৬ তারিখে নিউ ইয়র্ক, ২৮ তারিখ ওয়াশিংটন ডিসি, ১ নভেম্বর লস এঞ্জেলস প্রদর্শিত হবে সিনেমাটি।

এছাড়া ইংল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খুব দ্রুতই মুক্তি পাবে।’

গত বছরের ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া সিনেমাটির শুটিং চলেছে ৩ ডিসেম্বর পর্যন্ত। ‘সাপলুডু’তে শুভ-মিমের পাশাপাশি আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, শতাব্দী ওয়াদুদ, রুনা খান, সুষমা সরকার, মারজুক রাসেল, শাহেদ আলীসহ অনেকেই।

সিনেমাটি নির্মাণের পাশাপাশি এর গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
১ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৮
সূর্যোদয়ভোর ৫:৪৪
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD