শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ফতুল্লায় পূর্ণতা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজটি শেয়ার করুন:

ফতুল্লায় পূর্ণতা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

‘খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটির পাঁচতলা কলোনি এলাকার মাঠে যুব সমাজ কর্তৃক আয়োজিত পূর্ণতা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকালে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ রুবেল চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুমন আহম্মেদ।

ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক সজল আহম্মেদ হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম আহম্মেদ, বিশিষ্ট সমাজসেবক সোলেমান হোসেন, ইউনুস আলী, বশির আহেম্মদ, মাসুম বিল্লাহ ও এড. আলমগীর হোসেন।

পূর্ণতা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সোহান, জুয়েল, নাইম, সাগর, মুন্না, বাধন, ইমন, আবির ও বিল্লাল। এসময় পঞ্চবটির পাঁচতলা কলোনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেক দর্শক উপস্থিত ছিলেন।

২৪ দলের সিরিজ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় টাইগার স্পোর্টিং ক্লাব দলকে সানজু স্পোর্টিংস ক্লাব দল ১-০ গোলে পরাজিত করে। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন ইয়ামিন মুন। সহকারী রেফারি ছিলেন আবু বক্কর ও বাধন। ধারা বর্ণনায় ছিলেন মোহাম্মদ সোহান।

এই ক্যাটাগরীর আরো খবর..

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
১৪ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৩
সূর্যোদয়ভোর ৫:৪৮
যোহরদুপুর ১১:৫০
আছরবিকাল ৩:১৫
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD