শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে চোরাইকৃত ৬ গাড়িসহ গ্রেপ্তার ৫

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জে চোরাইকৃত ৬ গাড়িসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জে গাড়ি চোর চক্রের মূল হোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত তিনটি মোটরসাইকেল, দুটি সিএনজি ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো-চক্রের মূল হোতা জালকুড়ি পশ্চিম পাড়ার মোহর মাস্টারের ছেলে আতাউর রহমান (৩৫), সোনারগাঁও থানার নুনের টেকের মৃত আসমত আলীর ছেলে সুমন মন্ডল (৪২), জালকুড়ি পশ্চিম পাড়ার মৃত. গিয়াস উদ্দিনের ছেলে ওয়াকি (২৫), গোদনাইল সৈয়দ পাড়ার মৃত. দুলাল ভূইয়ার ছেলে বাবু ভূইয়া ও জালকুড়ি দক্ষিন পাড়ার মো. ছানোয়ার আলীর ছেলে মোঃ রাজিব হোসেন (৩৬)। বুধবার রাতে (১৮ ডিসেম্বর) জেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম গাড়িগুলো উদ্ধার ও তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সুপার বলেন, গত কয়েদিন ধরে রাতের অন্ধকারে ড্রাইভারদের আক্রমন করে বিভিন্ন গাড়ী চুরির ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পেশাদার ৫ চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে আরও চোরাইল মালামাল থাকতে পারে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে সেই সকল মালামাল উদ্ধার করার চেষ্টা করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে ৩ থেকে ৬টি মামলা রয়েছে।

তিনি বলেন, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে মটর সাইকেল, সিএনজি, মাইক্রোবাস সহ অটো রিক্সা, প্রাইভেটকার চুরি করে আসছিল।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, বুধবার রাত ১২ টায় সাইনবোর্ডে পিবিআই অফিসের সামনে মনির মিয়ার গ্যারেজের পাশে চোরাই গাড়ি কেনাবেচা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আতাউর, সুমন মন্ডল ও রাজিব হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটর সাইকেল ও একটি সিএনজি উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাত তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়াফি ও বাবুকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতে, ওয়াফির বাসার গলি থেকে একটি চোরাই নোয়া গাড়ী ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর..

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
১৪ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৩
সূর্যোদয়ভোর ৫:৪৮
যোহরদুপুর ১১:৫০
আছরবিকাল ৩:১৫
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD