শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষের নৈপথ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা : রিয়াদ চৌধুরী ফতুল্লা বাজার পরিদর্শন মৎস অধিদপ্তর প্রকল্প পরিচালকের সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপু প্যানেল জয়ী রেড ক্রিসেন্ট নির্বাচনে ১৬জন বৈধ প্রার্থী রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে ‘টিপু-খোরশেদ-রিয়াদ-মেহেদী’ বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ সুমন গ্রেপ্তার ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা একটি মাদক মামলায় মো. মোরসালিন (২০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 

বুধবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদের আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত মোরসালিন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার মাহবুবের ছেলে। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।

 

কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০২৫ সালের ২৮ মার্চ সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় সোনাপুর এলাকার একটি পরিত্যক্ত মাদ্রাসার কক্ষ থেকে মোরসালিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ফেনসিডিল এবং ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হলে বিচারিক কার্যক্রম শুরু হয়।

 

মামলার শুনানিকালে রাষ্ট্রপক্ষ সাক্ষীদের সাক্ষ্য, জব্দ তালিকা এবং অন্যান্য আলামত আদালতে উপস্থাপন করে। বিচার শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. মোরসালিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

 

আদালতের এ রায় মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি পলাতক দণ্ডপ্রাপ্তকে দ্রুত গ্রেপ্তার করে সাজা কার্যকরের উদ্যোগ নেওয়া হবে বলে আদালত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২৮ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫০
সূর্যোদয়ভোর ৬:০৮
যোহরদুপুর ১১:৪২
আছরবিকাল ২:৫৩
মাগরিবসন্ধ্যা ৫:১৬
এশা রাত ৬:৩৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD