মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব

ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা

নিউজটি শেয়ার করুন:

ফতুল্লা সেহাচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে বিএনপি পরিচয়ে প্রতারনার অভিযোগে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ৯ নং ওয়ার্ড।

গত ৬ আগষ্ট কুতুবপুর ৯ নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক ফারুক মাতব্বর প্রেস বিজ্ঞপ্তিতে জানান দেলোয়ার হোসেন দেলু কুতুবপুর ইউনিয়ন বিএনপি ৯ নং ওয়ার্ডের কোন সদস্য বা কর্মী নন। তিনি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর এবং এলাকার চিহ্নিত ভূমিদস্যু। বৈষম্য বিরোধী মামলার আসামী জি আর নং ৪৩৭ তাং ২২ আগষ্ট ২০২৪ ইং। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সে বিএনপির পরিচয়ে বিভিন্ন ভাবে প্রতারনা করে আসছে। দেলুর সাথে কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির কোন সম্পর্ক নেই।

উল্লেখ্য তক্কার মাঠ এলাকায় একাধিক স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে নানা অভিযোগের তথ্য পাওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ, দেলু গং অতীতে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় জমি ক্রয়-বিক্রয়, নির্মাণসামগ্রী পরিবহন এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের প্রভাব রয়েছে। অনেকেই অভিযোগ করেন, তাদের অনুমতি বা সম্মতি ছাড়া এলাকায় জমি বেচাকেনা কিংবা বড় ধরনের নির্মাণকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।

এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, জমি দালালির আড়ালে একাধিক ব্যক্তির সঙ্গে একই জমি নিয়ে লেনদেন, অর্থ আত্মসাৎ এবং বিরোধ সৃষ্টি করে পরবর্তীতে মামলা-মোকদ্দমার মাধ্যমে চাপ প্রয়োগের ঘটনাও ঘটেছে।

আরও কয়েকজন ভুক্তভোগী নিজেদের ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেন। তাদের মধ্যে রানী বেগম ও প্রতিবন্ধী মামুনসহ কয়েকজনের নাম উঠে এসেছে, যারা জমি ও বাড়ি সংক্রান্ত বিষয়ে প্রতারণা ও হয়রানির অভিযোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
৬ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৬
সূর্যোদয়ভোর ৫:৩৫
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:২৯
এশা রাত ৭:৪৯
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD