শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

আড়াইহাজারে রাস্তায় গাছ ফেলে ছিনতাই, আহত ২

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজারে রাস্তায় গাছ ফেলে ছিনতাই, আহত ২

আড়াইহাজার উপজেলার মারুয়াদিতে রাস্তায় গাছ ফেলে একটি চলতি ট্রাককে থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীর আঘাতে ট্রাক চালক ও হেলপার আহত হন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার মদনপুর-আড়াইহাজার সড়কের মারুয়াদি ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। অহতরা হলো সাতক্ষীরা জেলার সুলতান গাজীর ছেলে ট্রাক চালক হোসেন আলী ও বগুড়া জেলার ট্রাক হেলপার আলমগীর কালিমুল্লা।

স্থানীয়রা জানান, ঘটনার দিন রাতে মহাসড়কের ওই স্থানে একদল ছিনতাইকারী ছিনতাই করার জন্য রাস্তায় কলা গাছ কেটে ফেলে রাখে। এ সময় মালামাল বহনকারী একটি ট্রাককে তারা আটক করে তাদের থেকে নগদ ১০ হাজার টাকা ও ২ টি মোবাইল লুট করে নিয়ে যায়। তারা মদনপুর থেকে আড়াই হাজারের দিকে আসছিল।

আড়াইহাজার থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর..

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
১৪ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৩
সূর্যোদয়ভোর ৫:৪৮
যোহরদুপুর ১১:৫০
আছরবিকাল ৩:১৫
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD