বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার রথযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ব্যবসায়ীকে হুমকি, যুবদল নেতা শাহেদকে কারণ দর্শানোর নোটিশ | সোনারগাঁয়ে মোবাইল দোকানে চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রিভলবার-গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার মন্টু মেম্বারের বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন রুহুল আমিন সিকদার বন্দরের আন্দিরপাড়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের বন্দরে র‍্যাব-১১ এর অভিযানে ৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি বিশেষ টহল দল বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন বরিশাল জেলার কাউনিয়া গ্রামের মৃত শাহজাহান সরকারের ছেলে মো. সুমন সরকার (৩৬), বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঘোড়াকল গ্রামের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২৮) এবং ভোলা জেলার আলকিগ্রামের মৃত ইব্রাহিমের ছেলে মোহাম্মদ আজিম (৩৫)।

 

এ ঘটনায় র‍্যাব-১১ এর নায়েক সুবেদার ইমাম হোসেন বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। বুধবার (১৫ জুলাই) দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

র‍্যাব-১১ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
২ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৩
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD