শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাসিকের ৬৯৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নিউজটি শেয়ার করুন:

নিজস্ব সংবাদাদাতাঃনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিয়া হায়াৎ আইভি।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগর ভবন অডিটোরিয়ামে নাসিকের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।

এবার বাজেটে কৃষি, স্বাস্থ্য, ডেঙ্গু মোকাবিলা, চিকিৎসা ও উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।

বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকা। অর্থ বছরের মোট ব্যয় ধরা হয়েছে ৬৭২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯১৪ টাকা। বছর শেষে উদ্বৃত্ত থাকবে ঘোষিত বাজেটের ২২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫ টাকা।

মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি বলেন, জনগণ পাশে দাঁড়ালে আমি সব পারবো। যখন আমার পাশে আপনারা দল মতের ঊর্ধ্বে ছিলেন, তখন আমার কোনো দল ছিল না। এই শেখ রাসেল পার্ক করার সময় আপনারা আমার পাশে ছিলেন। আপনাদের সহযোগিতায় গত বছরের তুলনায় এবার ২০০ কোটি টাকার বেশি বাজেট দিতে পারছি। আপনাদের সহযোগিতার চাই।

গত ২০২২-২৩ অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD