শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

ঘরে থাকেন বের হবেন না, ত্রাণ সামগ্রী ঘরে পৌঁছে দেয়া হবে : ডিসি

ঘরে থাকেন বের হবেন না, ত্রাণ সামগ্রী ঘরে পৌঁছে দেয়া হবে : ডিসি

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪ ডট কম : আপনারা ঘরে থাকেন বের হবেন না, ত্রাণ সামগ্রী আপনাদের ঘরে পৌঁছে দেয়া হবে বলে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া বস্তিতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রেরণ করা ত্রাণ বিতরণকালে তিনি ওই কথা বলেন।

তিনি বলেন, আপনারা ঘরে থাকেন। কেউ বের হবেন না। আপনারা কেউ না খেয়ে থাকবেন না। সবার ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে আমরা সরকার থেকে ১০ লাখ টাকা ও ১০০ টন চাল বরাদ্দ পেয়েছি।

জসিম উদ্দিন আরো বলেন, এটা শুধু বাংলাদেশের দুর্যোগ না, সারা বিশ্বের দুর্যোগ। এর থেকে প্ররিত্রাণ পেতে হলে কিছুদিনের জন্য আমাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। অনেকেই হয়তো বাড়িতে থেকে বেকার হয়ে আছেন। তাদের চিন্তার কোন কারণ নাই। সরকার তাদের জন্য আছে। ত্রাণ সবাই পাবে। কেউ বাদ থাকবে না।

এছাড়া তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, চেয়ারম্যানরা মাঠে রয়েছে এবং এমপি মহোদয়রা আমাদের সাথে যোগাযোগ রাখছেন। এমনকি সাংবাদিকরাও সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুল ইসলাম, সোনারগাঁ উপজেলার ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু ওমর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ ওমর প্রমূখ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
২৫ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১০
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৭
এশা রাত ৭:৫৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD