সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

সোনারগাঁয়ে ডিবির হাতে মাদকসহ ছাত্রলীগ নেতা আটক

নিউজটি শেয়ার করুন:

সোনারগাঁয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ সাবেক পৌর ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় তাদের কাছ থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট ও ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা অপর একজন মাদক ব্যাবসায়ি পালিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

গত মঙ্গলবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই আশিক ইমরানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানিক টিম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বাড়ি চিনিস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,সাবেক পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইছাপাড়া এলাকার বশির উদ্দিন ওরফে বাচ্চু মিয়ার ছেলে শ্যামল আহম্মেদ ওরফে বাবু (২৭) ও চিলার বাগ এলাকার মহিউদ্দিন ওরফে মহিনের ছেলে মহিবুল হাসান শান্ত ওরফে খতি শান্ত (২৬)।

এদিকে পলাতক আসামী হলো মোগরাপাড়া ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকার নওশাদ (৪০)।

গত বুধবার ২৪ জানুয়ারি আটককৃতদের মামলার পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ছয় পিস ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
১ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯
সূর্যোদয়ভোর ৫:৫৪
যোহরদুপুর ১১:৪৫
আছরবিকাল ৩:০৬
মাগরিবসন্ধ্যা ৫:৩৫
এশা রাত ৬:৫১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD