শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

কাঁচপুরে নানা দাবিতে শ্রমিক সমাবেশ

নিউজটি শেয়ার করুন:

২০ রমজানের মধ্যে শ্রমিকদের সমস্ত বকেয়া, বেতনসহ পূর্ণ ঈদ বোনাস পরিশোধ, সকল গার্মেন্টসে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন, নিত্যপণ্যের উচ্চমূল্য বিবেচনায় শ্রমিকদের মহার্ঘ ভাতা প্রদান, রেশন ব্যবস্থা চালু করা ও ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। বুধবার (২০ মার্চ) বিকাল ৩টায় সংগঠনটির কাঁচপুর শিল্পাঞ্চল শাখার উদ্যোগে কাঁচপুর ব্রিজের নিচে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সদস্য ইব্রাহীম, মোবারক, মিরাজ।

নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে ঈদ নিয়ে শ্রমিকের মধ্যে হতাশা বিরাজ করছে। দরিদ্র শ্রমজীবী মানুষ ঈদ আসলেই কেবল ভাবতে পারে পরিবার পরিজনের জন্য কিছু ভাল খাবার ও কিছু জামা কাপড় কেনার। এমনিতেই শ্রমিকের মজুরি কম। তাই গার্মেন্টসে শ্রমিকরা ঈদের আগে অতিরিক্ত কাজ করে তাদের আয় বাড়ানোর জন্য। কিন্তু মালিকরা ঈদের আগে বেতন-বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি করে। অধিকাংশ মালিকরা বোনাস না দিয়ে ৫০০/১০০০ টাকা বকশিশ দেয়। অনেক গার্মেন্টসে তাও দেয় না। সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেয়া হয়। অথচ যাদের উৎপাদনের কারণে দেশে বৈদেশিক মূদ্রা আসে তাদের ঠিকমতো বোনাস দেয়া হয় না। শ্রমিকদের সরকারি প্রতিষ্ঠানের মতো পূর্ণ বোনাস দিতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ঈদের আগে শ্রমিকের চলতি বেতন পাওয়া ন্যায্য। শ্রমিকদের বেতন বোনাস ঈদের শেষ মুহুর্তে দিলে শ্রমিক বাড়ি যাওয়ার তাড়ায় ভালো করে কেনাকাটা করতে পারে না। ঈদের কমপক্ষে ১০ দিন আগে অর্থাৎ ২০ রমজানের মধ্যে শ্রমিকের পূর্ণ বোনাস ও মার্চ মাসের বেতনসহ সমস্ত বেতন পরিশোধ করতে হবে। বেতন বোনাস নিয়ে মালিকদের গড়িমসির কারণে শিল্প এলাকায় যদি শ্রমিক অসন্তোষ তৈরি হয় তারজন্য মালিক ও প্রশাসন দায়ী থাকবে।

নেতৃবৃন্দ বলেন, সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো অধিকাংশ কারখানায় বাস্তবায়ন হয়নি। তিন মাসের অধিক সময় হয়ে গেল সরকার যে সকল কারখানায় মজুরি বাস্তবায়ন হয়নি তাদেও বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। শ্রমিকের দীর্ঘদিনের দাবি রেশনের। উচ্চ নিত্যপণ্যের দামের কারণে শ্রমিক খাদ্য তালিকা থেকে খাবার কমিয়ে দিয়েছে। ঋণ করে তাদেও সংসার চালানে হচ্ছে। কিন্তু সরকার শ্রমিকের রেশন দেওয়ার ব্যবস্থা করেনি।

তারা বলেন, কাঁচপুরে অবস্থিত সাম্পান সুজের শ্রমিকরা ২ মাসের বকেয়া বেতন পাবে। মালিক কারখানা বন্ধ করে রেখেছে। অবিলম্বে কারখানা চালু করতে হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৫ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD