শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

রূপগঞ্জে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

নিউজটি শেয়ার করুন:

রূপগঞ্জে উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দু’টি পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় তাৎক্ষনিক অভিযানে ৮ জনকে আটকের কথাও জানান রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম লিটুর অনুসারীদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের দু’জনের দ্বন্দ্ব পুরোনো। নির্বাচনকে ঘিরে এ দ্বন্দ্ব বেড়েছে। ওই দ্বন্দ্বের জেরে দেশীয় অস্ত্র নিয়ে এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় গোলাম রসুলের ভাইয়ের মালিকানাধীন একটি মিষ্টি বিক্রির দোকান ভাঙচুর করা হয়।

এ ঘটনায় আহত আব্দুর রহিমের অনুসারী রাব্বি মিয়া ও নিহাল ভূঁইয়ার নাম পাওয়া গেছে৷ তারা দু’জনে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

সংঘর্ষের সময় আতঙ্কিত বাজারের দোকানিরা তাদের দোকানপাট বন্ধ করে বাজার ছেড়ে চলে যান৷ পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
তবে এ বিষয়ে জানতে গোলাম রসুল ও আব্দুর রহিমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তারা ফোন ধরেননি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ‘পুরোনো দ্বন্দ্বের জেরে তুচ্ছ ঘটনাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
১ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৮
সূর্যোদয়ভোর ৫:৪৪
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD