শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সিদ্ধিরগঞ্জে যুবকের আত্মহত্যা

নিউজটি শেয়ার করুন:

সিদ্ধিরগঞ্জে রায়হান (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার (১ অক্টোবর) রাত পৌনে ১১ টায় গোদনাইল তাঁতখানা সৈয়দপাড়া এলাকায় কামাল খানের বাড়িতে। নিহত রায়হান দিনাজপুর জেলার বিড়ল থানার বিষনপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়হান, মোঃ ইলিয়াস (২৬) ও মোঃ নাজমুল ইসলাম (২৪) তিনজন একসাথে সিদ্ধিরগঞ্জ তাঁতখানা সৈয়দ পাড়া মৃত কামাল খানের বহুতল ভবনের চতুর্থ তলার পূর্ব পাশের ইউনিটের দক্ষিণ রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

মো: ইলিয়াস জানায়, রবিবার আনুমানিক রাত ১০টা ১৫ মিনিটের সময় রুমে ডুকতে গিয়ে সে দেখতে পায় উত্তর পাশের রুমের দরজা ভিতর থেকে আটকানো। তখন সে দরজায় নক করে রায়হানকে ডাকতে থাকে। কিন্তু ভেতর থেকে কেকান সাড়া শব্দ না পেয়ে নাজমুলকে মোবাইলে কল দিয়ে অফিস থেকে বাসায় আসতে বলে। রায়হানের বড় ভাই রাশেকুল ইসলাম (২৭)কেও মোবাইলে কল দিয়ে বাসায় ডেকে আনে ইলিয়াস। পরে তাদের চিল্লাফাল্লা শুনে নিচতলা থেকে আল আমিন নামের আরেক জন চতুর্থ তলায় আসলে রায়হানের বড় ভাই রাশেকুল ইসলাম বলেন দরজা ভেঙ্গে ফেলেন। প্রয়োজনে ক্ষতিপূরণ দিব। রাশেকুলের কথায় সকলে মিলে উত্তর পাশের ভিতর থেকে আটকানো দরজা ভেঙ্গে দেখতে পায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো রায়হানের লাশ ঝুলে আছে। ।

পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর জানান, রাত ১১টা ৫৫ মিনিটে লাশের সুরতহাল করা হয়। সুরতহালে শারীরিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
১ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৮
সূর্যোদয়ভোর ৫:৪৪
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD