সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

সিদ্ধিরগঞ্জে রিভলবার-গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি রামদা ও একটি মাইক্রোবাসসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (১২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার ২ নম্বর ওয়ার্ডের চিশতিয়া বেকারির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. সজিব আহমেদ (২৫)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাইজপাড়া এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সজিবের কাছ থেকে একটি বিদেশি তৈরি রিভলবার, ছয় রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত সজিবের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি বৈষম্যবিরোধী হত্যা মামলাও রয়েছে।

 

এ ঘটনায় তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
১ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯
সূর্যোদয়ভোর ৫:৫৪
যোহরদুপুর ১১:৪৫
আছরবিকাল ৩:০৬
মাগরিবসন্ধ্যা ৫:৩৫
এশা রাত ৬:৫১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD