সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

নিউজটি শেয়ার করুন:

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

গ্রেপ্তারকৃতরা হলেন- আটি ওয়াপদা কলোনি এলাকার মৃত গিয়াস উদ্দিন গেসুর ছেলে রবিউল (৩২), একই এলাকার মৃত আঃ জব্বার মুন্সির ছেলে মোঃ আজিজুল ইসলাম (২২), আনোয়ার হোসেনের ছেলে মোঃ আদনান ওরফে আদু (২৩), দেলোয়ারে ছেলে মুসা (২২) ও সোনারগাঁও থানার মৃত বাচ্চু শেখের ছেলে মোঃ হাফিজ শেখ (২৩)।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে কাটার, সুইস গিয়ার, চাকু, রামদা ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সর্দার সাহেব আলীসহ আরও দুই সদস্য পালিয়ে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর বলেন, একটি চক্র ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে অভিযুক্তদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর..

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ১ জুন, ২০২৬
১৬ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪১
এশা রাত ৮:০৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD