বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শ্রমিক অসন্তোষের নৈপথ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা : রিয়াদ চৌধুরী ফতুল্লা বাজার পরিদর্শন মৎস অধিদপ্তর প্রকল্প পরিচালকের সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপু প্যানেল জয়ী রেড ক্রিসেন্ট নির্বাচনে ১৬জন বৈধ প্রার্থী রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে ‘টিপু-খোরশেদ-রিয়াদ-মেহেদী’ বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ সুমন গ্রেপ্তার ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন

সিদ্ধিরগঞ্জে ১৮ মামলার আসামি চিহ্নিত মাদক সম্রাট রমজান ইয়াবাসহ গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি রমজান (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, হত্যা ও বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট হত্যা মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০টা টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী কবরস্থান সংলগ্ন ব্রিজের ওপর থেকে রমজানকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার রমজান সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠায়।

পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১৭ জমাদিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:০১
সূর্যোদয়ভোর ৬:২০
যোহরদুপুর ১১:৪৬
আছরবিকাল ২:৫০
মাগরিবসন্ধ্যা ৫:১১
এশা রাত ৬:৩০
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD