শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

নগরীতে মহানগর বিএনপির কালো পতাকা গণমিছিল

নিউজটি শেয়ার করুন:

তীব্র বৃষ্টি উপেক্ষা করে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের ১দফা দাবিতে নগরীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র কালো পতাকা গণমিছিলে নেতাকর্মীদের ঢল নেমেছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।এসময়ে বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাতে কালো পতাকা ও ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়া মুক্তি চাই এবং সরকারের পদত্যাগসহ এক দফা দাবিসহ সরকারবিরোধী নানা শ্লোগান দেন। শনিবার ( ২৬ আগষ্ট ) বিকেল চারটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে কালো পতাকা গণমিছিল কর্মসূচি শুরু করে মহানগর বিএনপি। মিছিলটি নগরীর চাষাড়া চত্বরে ঘুরে বিবি রোড় হয়ে গ্ৰীনেজ ব্যাংকের মোড় দিয়ে নারায়ণগঞ্জ ক্লাব হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ দুই নং রেলগেইট চত্বরে গিয়ে সমাপ্ত হয়।এদিকে বিকেল তিনটা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকাসহ ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন।এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি চাই ও সরকারের পদত্যাগের দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে স্লোগানে কর্মসূচির প্রাঙ্গণ মুখরিত করে তুলেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
২৫ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১০
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৭
এশা রাত ৭:৫৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD