বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রথযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ব্যবসায়ীকে হুমকি, যুবদল নেতা শাহেদকে কারণ দর্শানোর নোটিশ | সোনারগাঁয়ে মোবাইল দোকানে চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রিভলবার-গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার মন্টু মেম্বারের বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন রুহুল আমিন সিকদার বন্দরের আন্দিরপাড়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বন্দরে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় সড়কের পাশ থেকে ডিপিডিসির ট্রান্সফরমার চুরি

রথযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের

নিউজটি শেয়ার করুন:

আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের হলরুমে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শিখন সরকার শিপন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক ওসমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান, জেলা তাঁতী দলের সভাপতি শুক্কুর আলী, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুন, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি তিলোত্তমা দাসসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, রথযাত্রাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দলীয়ভাবে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নেতাকর্মীদের নিজ নিজ এলাকার মন্দির ও রথযাত্রার শোভাযাত্রার নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, রথযাত্রার পাশাপাশি উল্টো রথযাত্রার সময়ও একইভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

নেতাকর্মীদের উদ্দেশে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করা জরুরি। যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন ও সামনে নিয়ে আসতে না পারলে ভবিষ্যতে নেতৃত্বের সংকটে পড়তে হবে দলকে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
১ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD