বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রথযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের নির্দেশ মামুন মাহমুদের নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ব্যবসায়ীকে হুমকি, যুবদল নেতা শাহেদকে কারণ দর্শানোর নোটিশ | সোনারগাঁয়ে মোবাইল দোকানে চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রিভলবার-গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার মন্টু মেম্বারের বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন রুহুল আমিন সিকদার বন্দরের আন্দিরপাড়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বন্দরে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় সড়কের পাশ থেকে ডিপিডিসির ট্রান্সফরমার চুরি

ব্যবসায়ীকে হুমকি, যুবদল নেতা শাহেদকে কারণ দর্শানোর নোটিশ |

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের এক ব্যবসায়ীকে মোবাইল ফোনে গালমন্দ ও হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সোমবার (১৩ জুলাই) কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, আদমজী ইপিজেড এলাকার এক ব্যবসায়ীকে গর্হিত ভাষায় হুমকি দেওয়ার অভিযোগে সাহেদ আহমেদের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।

এতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদল যখন বন্যায় পানিবন্দি মানুষের সহায়তায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ব্যস্ত, তখন মহানগর যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে তার এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড যেমন দুঃখজনক, তেমনি তা সংগঠনের জন্য বিব্রতকর।

নোটিশে সংগঠনের সুনাম ও শৃঙ্খলা বিনষ্টকারী এ কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এ নোটিশে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে যুবদল নেতা শাহেদ আহমেদ জানান, তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করছেন।

তিনি জানান, তার অসুস্থ শিশু সন্তান নিয়ে তিনি হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন। এ বিষয়ে তিনি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
১ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD