শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লা পাইলট স্কুল এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

নিউজটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদকঃ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ভুক্তভোগী এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে স্কুলের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা বলেন, দীর্ঘ চার বছর ধরে পোস্ট অফিস রোডে অবস্থিত ইউজডম,পপুলার ডাইং,দীপ্তি ডাইং,মদিনা ডাইংসহ অন্যান্য ডাইং ফ্যাক্টরীর ক্যামিকেল মিশ্রিত বর্জ্য পানি ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও আশপাশের এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করছে। স্থানীয় চেয়ারম্যান, মেম্বারকে জলাবদ্ধতার বিষয়টি জানালেও কোন সমাধান করেনি। এলাকাবাসীর অভিযোগ, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী,পথচারী ড্রেনে পরে গুরুতর আহত হয়েছেন। বিষাক্ত পানির কারণে চর্মরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন এবং ইউপি সদস্য আঃ বাতেনকে একাধিক বার জানালেও তাঁরা সমস্যা নিরসনে কোনো উদ্যোগ নেয়নি। এই সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান ও ৫ আসনের সাংসদ সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য এস এম হুমায়ূন কবির, খোকন প্রধান,মোঃ হানিফ, রিয়াজুল ইসলাম, তাইজুল ইসলাম, আক্তার হোসেন,আবুল কালাম, হুমায়ূন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD