মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে ‘টিপু-খোরশেদ-রিয়াদ-মেহেদী’ বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ সুমন গ্রেপ্তার ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি

নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে সম্মতি

নিউজটি শেয়ার করুন:

নতুন বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে ‘বই উৎসব’ উদযাপনে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে মন্ত্রণালয় থেকে অনুমতি চাওয়া হয়েছিল। রবিবার (২৪ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোঃ আতিয়ার এ সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, অন্যান্য বছরের মতো ১ জানুয়ারি শিক্ষাবর্ষ শুরুর দিনে আনুষ্ঠানিকভাবে সারা দেশে নতুন পাঠ্যবই বিতরণ সক্রান্ত ‘বই উৎসব’ সরকারের রুটিন কাজ হিসেবে আয়োজনে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে।

মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ কর্মস্থলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যথা নিয়মে বই বিতরণ করবেন। প্রধানমন্ত্রীও আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম শুরুর সদয় সম্মতি দিলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাইস্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুষ্ঠান আয়োজনে নির্বাচন কমিশন অসম্মতি জানিয়েছে।

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আইন অনুযায়ী, ভোটের সময় কোনো অনুষ্ঠানের আয়োজন করতে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হয়। এজন্য শিক্ষা মন্ত্রণালয় অনুমতি চাইলে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ‘বই উৎসব’ কার্যক্রমে সম্মতি দিল ইসি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৫
সূর্যোদয়ভোর ৬:০১
যোহরদুপুর ১১:৪২
আছরবিকাল ২:৫৮
মাগরিবসন্ধ্যা ৫:২৩
এশা রাত ৬:৩৯
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD