রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ

লাইফ সাপোর্টে খন্দকার মাহবুব হোসেন

নিউজটি শেয়ার করুন:

: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় দিকে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এর আগে গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। খন্দকার মাহবুবের চেম্বারের একাধিক বিষয়টি নিশ্চিত করেছেন। তার জুনিয়র অ্যাডভোকেট মো. মাসুদ রানার কাছে জানতে চাইলে খন্দকার মাহবুবকে লাইফ সাপোর্টে নেওয়ার সত্যতা নিশ্চিত করেন।

খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল গনমাধ্যমকে জানান, বুধবার সকাল থেকেই স্যারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বেলা সাড়ে ৫টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গত ১৬ আগস্ট খন্দকার মাহবুব হোসেন করোনা পরীক্ষা করান। পরীক্ষায় করোনা পজিটিভ রেজাল্ট এলে ওইদিন সন্ধ্যায় তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্ম গ্রহণ করেন। তিনি ল’ পাস করে ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এ আইনজীবী। চারবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন এ আইনজীবী। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

এছাড়া তিনি বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক। গত ৬ জুলাই কারাগারে থাকা মৃত্যুদ-প্রাপ্ত দরিদ্র স্বপন কুমার বিশ্বাসের পক্ষে বিনা ফিতে আপিল বিভাগের আইনি লড়াই করে ব্যাপক আলোচনার সৃষ্টি করেন সিনিয়র এ আইনজীবী।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৭ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৭
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০২
মাগরিবসন্ধ্যা ৫:৩০
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD