রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ

ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন

নিউজটি শেয়ার করুন:

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

 

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি মনি সুপান্থ সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিনা তাজরীন।

 

কর্মসূচিতে বক্তব্য দেন নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি ও সাংবাদিক হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, আবৃত্তিশিল্পী ভবানী শংকর রায় ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি মনি সুপান্থ।

 

‘সাড়ে ১৩ বছরেও অভিযোগপত্র না দেওয়া বিচার ব্যবস্থার দেউলিয়াপনা’

 

কর্মসূচিতে ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, সাড়ে ১৩ বছরেও ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা না দেওয়া বিচার ব্যবস্থার দেউলিয়াপনার উদাহরণ। তাঁর অভিযোগ, শেখ হাসিনা জোর করে সাড়ে ১১ বছর এ বিচার বন্ধ রেখেছিলেন। তবে তাঁর বিদায়ের দুই বছর পরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

 

তিনি বলেন, হত্যার এক বছরের মাথায় তদন্ত সংস্থা র‌্যাব তদন্ত শেষ করার কথা জানিয়েছিল। এরপর দুটি সরকারের পরিবর্তন হলেও এখনো আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়নি।

 

রফিউর রাব্বি আরও বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানে ছাত্ররা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে ন্যায়বিচারের দাবি জানিয়েছিল। কিন্তু সেই ন্যায়বিচার এখনো প্রতিষ্ঠিত হয়নি। ত্বকী, সাগর-রুনি, তনুসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং ২০২৪ সালের অভ্যুত্থানে নিহত সব শহীদের হত্যার বিচার দাবি করেন তিনি।

 

তিনি বলেন, ‘একটি সভ্য সমাজে বিচারের বাণী নীরবে-নিভৃতে কাঁদতে পারে না।’

 

‘এখন বাধাটা কোথায়?’

 

দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম বলেন, তারা সাড়ে ১৩ বছর ধরে ত্বকী হত্যার বিচার দাবি করে আসছেন। তাঁর প্রশ্ন, শেখ হাসিনার শাসনামলে বিচার বন্ধ থাকার অভিযোগ থাকলে এখন বাধাটা কোথায় এবং কেন অভিযোগপত্র দেওয়া হচ্ছে না।

 

তিনি বলেন, ‘কাকে রক্ষার জন্য চেষ্টা হচ্ছে?’ এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ত্বকী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

 

যেভাবে হত্যা করা হয় ত্বকীকে

 

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পরবর্তীতে মামলার তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এসব জবানবন্দিতে আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যার কথা উঠে আসে।

 

২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলনে দাবি করেছিল, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই একটি টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে এবং অচিরেই অভিযোগপত্র আদালতে দেওয়া হবে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই অভিযোগপত্র এখনো আদালতে জমা হয়নি।

 

ত্বকী হত্যার পর থেকে হত্যার বিচার শুরু এবং চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
২৬ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১০
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৬
এশা রাত ৭:৫৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD