শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে ‘টিপু-খোরশেদ-রিয়াদ-মেহেদী’ বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ সুমন গ্রেপ্তার ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি

মসজিদে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি

নিউজটি শেয়ার করুন:

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০নং চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মো. ওসমান গনি বাবু ওই এলাকার মৃত আব্দুল প্রমাণিকের ছেলে। তিনি স্থানীয় বাজারে ধান-চালের ব্যবসা করেন।

ওসমান গনির ভাতিজা আলাল চৌধুরী বলেন, তার চাচা নিজ বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার উদ্দেশে তার বাড়ির পাশে মসজিদের উদ্দেশে বের হন। মসজিদের সিঁড়িতে উঠতেই কে বা কারা তার পেছন থেকে গুলি করে। গুলিটি তার কোমরের পেছনে বাম পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তার স্বজনরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তিনি আরও বলেন, কী কারণে তার চাচাকে গুলি করা হয়েছে তা তারা বুঝতে পারছেন না।এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অনেককে জিজ্ঞাসাবাদ করেছে। এখনো পর্যন্ত ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
১৩ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৪
সূর্যোদয়ভোর ৬:০০
যোহরদুপুর ১১:৪৩
আছরবিকাল ২:৫৯
মাগরিবসন্ধ্যা ৫:২৫
এশা রাত ৬:৪১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD