সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ফতুল্লায় দুই ভবনের ফাঁকে আটকে যুবকের মৃত্যু

নিউজটি শেয়ার করুন:

ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় একটি বহুতল ভবন ও একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখান থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ফতুল্লা মডেল থানা ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যৌথ অভিযানে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় সৌদি প্রবাসী হাবিবুর রহমানের মালিকানাধীন একটি বহুতল ভবন ও মালা ফকিরের মালিকানাধীন একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখানে পড়ে আটকে যান যুবক বয়সী ওই ব্যক্তি। পরে সেখানেই তার মৃত্যু হয়।

এলাকাবাসীর ধারণা, চুরি করার উদ্দেশ্যে হাবিবুর রহমানের মালিকানাধীন বহুতল ভবনের পাইপ বেয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে দুই ভবনের চিপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে টিনশেড সেমিপাকা ঘরের দেয়াল আংশিক ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ জানান, লাশ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টারিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
১৮ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২২
সূর্যোদয়ভোর ৫:৪০
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:১৮
এশা রাত ৭:৩৫
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD