শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

হ্যাটট্রিকে ১৫২ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় পেসার

নিউজটি শেয়ার করুন:

মুম্বাইয়ের জার্সি গায়ে আগের ম্যাচে আট নম্বরে নেমে সেঞ্চুরি করেছিলেন শার্দুল। এবার মেঘালয়ের বিপক্ষে বল হাতে করেছেন হ্যাটট্রিক। এদিন তার পেসে পুড়ে ২ রান তুলতেই সাজঘরে ফিরেছে প্রতিপক্ষের ৬ ব্যাটার। যা প্রথম শ্রেণির ১৫২ বছরের ইতিহাসে প্রথমবার হয়েছে।

ইনিংসের প্রথম ওভারেই মেঘালয়ের ব্যাটার নিশান্তা চক্রবর্তীকে সাজঘরে ফেরান শার্দুল। এরপর তৃতীয় ওভারে এসে তুলে নেন হ্যাটট্রিক। তৃতীয় ওভারের শেষ তিন বলে সাজঘরে ফেরান বালচান্দার অনিরুধ, সুমিত কুমার ও জাসকিরাত সিংকে। এই চার ব্যাটারের সবাই ডাক খেয়েছেন।

চলমান রঞ্জিতে মুম্বাইয়ের হয়ে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিকের এই কীর্তি গড়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সেও ১৫২ বছরের মধ্যে সবচেয়ে কম রানে প্রথম ৬ উইকেট হারিয়েছে মেঘালয়।

এর আগে ১৮৭২ সালে লর্ডসে ০ রানে ৬ ব্যাটার সাজঘরে ফিরেছিল। যা এখন পর্যন্ত সবচেয়ে কম রানে ৬ উইকেট হারানোর রেকর্ড। তারও আগে ৩ রানে ৬ উইকেট পড়তে দেখা গিয়েছিল ১৮৬৭ সালে। আর ভারতের মাটিতে ৪ রানে ৬ উইকেট হারিয়েছিল ১৩৪৮ ও ১৯৬৩ সালে।

এইচজেএস

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৭ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD