রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আ’লীগ দোসরদের সংঘবদ্ধ হামলায় আহত ৪, আতঙ্কে এলাকাবাসী

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ওয়াবদারপুল এলাকায় মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় চারজন ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের হাতে ধারালো অস্ত্রের কোপে কাটা জখম হয়েছে, অপর তিনজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

আহতরা হলেন মোঃ রানা (৩৫), হযরত (৪০), মামুন (৩৮) ও সাইফুল (৩৯)। বর্তমানে তাঁরা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

হামলার ঘটনায় দায়ের করা অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন- মোঃ নাদির (৫৫), মোঃ নিসান (২৭), দিমুন (২৪), প্রান্ত (১৯),

মোঃ আকরাম (৪৫), সবুজ (৩৫), রবিন (২৪), ইয়ামিন (২৫), মোঃ সোহেল (৪০) সহ অজ্ঞাত আরও ৭-৮ জন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. রানা তাঁর খালা মোসাঃ রুবির বাসার ভাড়াটিয়া সৌরভের মোবাইল চুরির বিষয়ে জানতে চাইলে স্থানীয় এক দোকানে বসে থাকা কয়েকজন ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর স্থানীয়ভাবে পরিচিত নাদির, নিসান, দিমুন, প্রান্ত, আকরামসহ নয়জন এবং আরও অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রানা ও তাঁর সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায়।

এ সময় রানা তাঁর ডান হাতে কোপের আঘাতে গুরুতর আহত হন। হযরত, মামুন ও সাইফুলকেও লোহার রড, এসএস পাইপ ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করা হয়।

আহতদের অভিযোগ, হামলাকারীরা সবাই স্থানীয়ভাবে আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। মো. রানা বলেন, “আমরা মোবাইল চুরির বিষয়ে জানতে গেলে আমাদের ওপর একেবারে পরিকল্পিত হামলা চালানো হয়। যারা হামলা করেছে, তারা এলাকায় ক্ষমতাসীন দলের দোসর হিসেবে পরিচিত।” হামলার সময় তাঁদের কাছ থেকে মোট ১১ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মালমগীর হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
রবিবার, ২১ জুন, ২০২৬
৬ মুহাররম, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১২
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD