শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : সিদ্ধিরগঞ্জে ২ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত ও ৪ মাসের সাজাপ্রাপ্ত গোলাম মোস্তফা (৩৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৩০ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার সুফিয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ তারেক নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গোলাম মোস্তফা শরীয়তপুর জেলার নড়িয়ার আব্দুল জব্বারের ছেলে। সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার রাশেদ মহাজনের বাড়িতে সে ভাড়া বসায় থাকতেন।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে চারটি ও নারায়ণগঞ্জ আদালতে দুইটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

জানা যায়, সাজাপ্রাপ্ত আসামী গোলাম মোস্তফা মেসার্স জয় ট্রেডার্স নামক তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের নামে অবৈধ চোরাই তেল ও ভেজাল মিশ্রিত ফার্নেস অয়েল বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিল। তাঁর নামে চেক দিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম আদালতে চারটি ও নারায়ণগঞ্জ আদালতে দুইটি মামলা রয়েছে। এছাড়াও অবৈধভাবে তেল চুরির অভিযোগে ৩ বছর আগে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে। সে মামলা এখনো চলমান রয়েছে।

 

চট্টগ্রামের তেল ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন আসামী গোলাম মোস্তফার নামে চট্টগ্রাম আদালতে এনআই এ্যাক্টের ১৩৮ ধারা অনুযায়ী চট্টগ্রাম আদালতে চারটি মামলা দায়ের করে। চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ ৩য় আদালতের ৩৫২০/১৮ নং মামলায় আসামী গোলাম মোস্তফাকে চার মাসের সাজা ও ২ লাখ ৪০ টাকা অর্থদণ্ড করে আদালত।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
১৪ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৩
সূর্যোদয়ভোর ৫:৪৮
যোহরদুপুর ১১:৫০
আছরবিকাল ৩:১৫
মাগরিবসন্ধ্যা ৫:৫২
এশা রাত ৭:০৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD